- 17 Jan 2026
- BAF SEMC
যথাযোগ্য মর্যাদায় ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন
০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন।
বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজ কাফরুল ঢাকায় যথাযোগ্য মর্যাদায় ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-আমিন, বিপিপি, পিএসসি মহোদয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডজুটেন্ট, উপাধ্যক্ষ, একাডেমিক কো অর্ডিনেটর, সহকারী প্রধান শিক্ষকদ্বয়, অন্যান্য শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।








