- 17 Jan 2026
- BAF SEMC
বাংলাদেশ বিমান বাহিনীর কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন
একঝাঁক ক্ষুদে শিক্ষার্থীকে সাথে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেছেন কলেজ অধ্যক্ষ। বিশেষ এই আয়োজনে উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সভানেত্রী সালেহা খান, বাফওয়ার অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষা পরিদপ্তরের পরিচালকসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ভালোবাসার প্রিয় ব্যক্তিত্বদের সান্নিধ্য পেয়ে পুরো পরিবেশ কোমলমতি শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।









