- 17 Jan 2026
- BAF SEMC
আন্তঃশাহীন ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এর উদ্ভোধনী
উদ্বোধনী মহড়া বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার মাঠে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও চমৎকার পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
উল্লেখ্য, আগামী ১০ মে থেকে ১৪ মে ২০২৬ পর্যন্ত আন্তঃশাহীন ফুটবল প্রতিযোগিতা ২০২৬ বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার মাঠে অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন শাহীন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা একটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা যাচ্ছে।
এবারের প্রতিযোগিতায় বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, কাফরুল, ঢাকা সহ আরও নয়টি শাহীন কলেজ অংশগ্রহণ করবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আয়োজক কর্তৃপক্ষ একটি সফল ও সুন্দর প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।





.jpg)


